বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই গা গরমের ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের ঝালাই করে নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। একাদশে ৯ পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন এই বিশ্বকাপ জয়ী কোচ।
Advertisement
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের মাত্র দুইজন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের একাদশে রেখেছেন স্কালোনি।
৫ গোল করে গত দুই ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া কেমন করে আর্জেন্টিনা, সেটাই দেখা যাবে আজকের ম্যাচে।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।
Advertisement
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, ওতামেন্দি, সেনেসি, তালিয়াফিকো, সিমিওনে, পালাসিওস, পারেদেস, লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।
জর্ডান একাদশ
আবু লাইলা, নাসিব, আল-আরাব, আবুদাহাব, হাদ্দাদ, আল-রাশদান, রাওয়াবদেহ, তাহা, আজাইজেহ, ওলওয়ান, ফাখৌরি।
Advertisement
আরআর/আইএন