ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে (Tomblaine) একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০ জন যাত্রী ও পাইলট রয়েছেন।
ফ্রান্সের মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্লেনটি কী কারণে বিধ্বস্ত হয়েছে ও ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সূত্র: এএফপি
এসএএইচ