ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। তাদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চারগাছ এলাকা থেকে ইট নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। চালক ও হেলপার আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে পাঠায়।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস
Advertisement