বিশ্বকাপ যেন বিভিন্ন রেকর্ডের পসরা সাজিয়ে বসে সবসময়েই। ব্রাজিল ও জাপানের মধ্যকার দ্বিতীয় নকআউট রাউন্ডের ম্যাচেও দেখা গেল বিভিন্ন রেকর্ড। এবার দীর্ঘদিন পর এক রেকর্ডকে আবার নতুন করে লিখলো ব্রাজিল।
Advertisement
বিশ্বকাপে নকআউট রাউন্ডে প্রথমে গোল খেয়ে ২০০২ সালের পর কোনো ম্যাচ জিতেনি ব্রাজিল। শেষবার ইংল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও জিতেছিল ব্রাজিল।
আরও পড়ুন নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তিআজকে জাপানের বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির দল। পরে দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোল করে সমতায় ফেরান। এবং ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে মার্টিনেলির গোলে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
ফলে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটপর্বে পিছিয়ে পড়েও জেতার রেকর্ড গড়লো ব্রাজিল।
Advertisement
আরআর/এমএমআর