স্নায়ুর পরীক্ষা হয়ে গেলো ব্রাজিল সমর্থকদের। জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ব্রাজিলের জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ইনজুরি টাইম পর্যন্ত। শেষ মুহূর্তে মার্টিনেলির দুর্দান্ত এক গোলে শেষ ষোলো নিশ্চিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
Advertisement
জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবলই উপহার দিয়েছে ব্রাজিল। তবু সহজ জয় পায়নি। ২৪ বছর পর নকআউট পর্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে সেলেসাওরা।
এখন পরের পর্বে অর্থাৎ শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে? মঙ্গলবার ৩০ জুনই জানা যাবে সেটা।
ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত এগারটায় রাউন্ড অব ৩২ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে আর আইভরি কোস্ট। এই ম্যাচের বিজয়ী দলই রাউন্ড অব ১৬-এ খেলবে ব্রাজিলের বিপক্ষে।
Advertisement
রাউন্ড অব ১৬-এ ব্রাজিল এবং নরওয়ে বা আইভরিকোস্টের মধ্যকার ম্যাচটি হবে ৫ জুলাই ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে, বাংলাদেশ সময় ৪ জুলাই দিনগত রাত তিনটায়।
এমএমআর