স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
Advertisement
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি চালু করেছে ইসি। আগামী জাতীয় নির্বাচনেও এই ব্যবস্থা বহাল থাকবে এবং সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এর আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসি।
এমওএস/এমএএইচ/
Advertisement