সাহিত্য

জি বি এম রুবেল আহম্মেদের অনুকবিতা

বাবা

রোদে পুড়ে কালচে হয়েছে বাবার দেহ!তবুও হাল ছাড়েননি সংসারের...

Advertisement

জন্ম-মৃত্যু

পৃথিবীতে জন্মে ছিলাম বাবা-মায়ের আনন্দে,চলে গেলাম আবার তাদের কাঁদিয়ে।

ঠিকানা

স্বপ্নে এসেছিলাম বেড়াতে,স্বপ্ন ভেঙে রয়ে গেলামসেই আপন ঠিকানায়।

সোনালি অতীত

শৈশব কেটেছে বিটিভিরসাদা-কালো পর্দাজুড়ে,এখন চোখের জ্যোতি ক্ষয়ে যায়মুঠোফোনের ভিড়ে।

Advertisement

সম্পদ

জমিদারের অঢেল সম্পদ ছিল,ভূমিহীনের ছিল না গৃহ।অতঃপর শেষ রায়ে উভয়ই ভাগে পেল সাড়ে তিন হাত!

এসইউ