কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
Advertisement
সোমবার (২৯ জুন) দিনগত রাতে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত গভীর রাতে পুলিশের নিয়মিত টহল ডিউটি চলছিল। এসময় থিরাপুকুরপাড় এলাকায় একদল উচ্ছৃঙ্খল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটিয়ে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিলেন। এসময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করেন। তখনই ভিড়ের মধ্যে থাকা এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে।
ঘটনার পর সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
Advertisement