রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। মেয়াদ শেষ হওয়ার ১৬ মাস আগেই তাকে অব্যাহতি দেওয়া হলো।
Advertisement
মঙ্গলবার (৩০ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আরও পড়ুন তথ্য উপদেষ্টা / রিফাইন্ড হোক বা তৃণমূল, কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগপ্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ১১(২) ধারা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আলীকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ আলীকে ২০২৪ সালের ২১ অক্টোবর রাকাবের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার ১৬ মাস আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
Advertisement
অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৭৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯২ সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর অবসরে যান তিনি। অবসরের পর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।
ইএআর/কেএসআর
Advertisement