এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোয় খেলবে ব্রাজিলের বিপক্ষে। তাই আইভরি কোস্ট ও নরওয়ের ম্যাচে নজর আছে ব্রাজিল সমর্থকদেরও।
Advertisement
ডালাস স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে নরওয়ে। ৩৯ মিনিটে গোলটি করেন অ্যান্তোনিও নুসা।
যদিও ম্যাচের প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল আইভরি কোস্ট। কোনানের একটি শট সাইড-নেটিংয়ে লাগে, আর পেপের ছয় গজের বক্সে বাড়ানো বল থেকে বোনি গোল করতে ব্যর্থ হন। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের।
৩৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন নুসা। বাম দিক থেকে ড্রিবল করে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে বল জড়িয়ে দেন গোলের ওপরের ডান কোণে। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কিছুই করার ছিল না। এটি ছিল নরওয়ের জার্সিতে নুসার নবম গোল।
Advertisement
গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করে নরওয়ে। হালান্ডের কাছ থেকে নিশ্চিত গোল বাঁচান আগবাদু, যিনি ছয় গজের বক্সে গুরুত্বপূর্ণ ব্লক করেন। এরপর একটি কর্নার থেকে সোরলথের হেডও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়।
এমএমআর