চলতি বিশ্বকাপ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার ১৬ গোলই ছিল বিশ্বরেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন তিনি।
Advertisement
এই বিশ্বকাপে ক্লোসার সেই রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোল নিয়ে এখন তিনিই সবার ওপরে।
তবে মেসির দিকে ছুটছেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপে।
এতে করে ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে এমবাপের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। মেসিকে ছুঁতে (১৯টি) আর মাত্র একটি গোল প্রয়োজন এমবাপের।
Advertisement
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন এমবাপে। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বে এক ম্যাচেই করলেন জোড়া গোল।
মেসি অবশ্য এমবাপের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সামনের ম্যাচে। নকআউটে কেপ ভার্দের বিপক্ষে গোল করলে আরও একটু সামনে এগিয়ে যেতে পারবেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।
এমএমআর
Advertisement