বিনোদন

‘তাকদীর’-এ ‘কারাগার’ লেখা নির্মাতাকেও শুভেচ্ছা দিলেন চঞ্চল

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী জয়া আহসান। দুজনের সম্পর্কটাও বেশ বন্ধুত্বে জমজমাট। একসঙ্গে অনেক কাজও করেছেন তারা। আজ ১ জুলাই জয়ার জন্মদিন। এদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি চঞ্চল চৌধুরী।

Advertisement

সহকর্মীর বিশেষ দিনটিতে পারিবারিক আয়োজনে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে চঞ্চল লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু….. তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই…’

এদিকে চঞ্চল দারুণ প্রশংসা পেয়েছেন দুটি ওয়েব সিরিজ ‘তাকদীর’ ও ‘কারাগার’-এ অভিনয় করে। ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। পাশাপাশি এ দুটি নির্মাণ দিয়ে নিজের মেধার প্রমাণ দিয়েছেন নির্মাতা শাওকী সৈয়দ।

আরও পড়ুন জুলাই মামলায় নাম / মধ্যরাতে বাসায় পুলিশ, কান্নায় ভেঙে পড়ে যা বললেন অভিনেতা কমল পাটেকার

আজ এই তরুণ নির্মাতার জন্মদিন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী।

Advertisement

একটি ছবি পোস্ট করে সেখানে চঞ্চল লিখেছেন, ‘এভাবেই জীবনটা যদি কেটে যেতো আমাদের।’

এরপর তিনি যোগ করেন, ‘আমিও শাওকীকে এই একই কথাটাই বললাম। শুভ জন্মদিন ভাইছা…। যে আমার ‘তাকদীর’ এ ‘কারাগার’ লিখে দিয়েছিলো!!!’

আরও পড়ুন শুধু সমিতির অনুদান দিয়ে শিল্পীদের বাঁচিয়ে রাখা সম্ভব না

নির্মাতার জন্মদিনে চঞ্চলের এই আন্তরিক শুভেচ্ছাবার্তা ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে। পোস্টটি দুই শিল্পীর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক ও পারস্পরিক আন্তরিকতারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।

 

এলআইএ

Advertisement