এক দশকেরও বেশি সময় আগে সাধারণ জ্ঞান নিয়ে হওয়া একটি ভুল আজও তাড়া করে বেড়ায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলার সেই ঘটনা নিয়ে এখনো মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবে এবার এক ভক্তের খোঁচার জবাবে তাৎক্ষণিক ও বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
Advertisement
সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘আলফা’ সিনেমার প্রচারে জয়পুরে যান আলিয়া ভাট ও অভিনেত্রী শর্বরী। সেখানে ভক্তদের সঙ্গে মতবিনিময়ের সময় দর্শকসারি থেকে এক ব্যক্তি হঠাৎ ‘ভারতের রাষ্ট্রপতি’ বলে চিৎকার করে ওঠেন। উপস্থিত অনেকেই বিষয়টি আলিয়ার অতীতের সেই বহুল আলোচিত ঘটনার সঙ্গে মিলিয়ে দেখেন।
পরিস্থিতি সামাল দিতে পাশে বসা শর্বরী বলেন, ‘আলিয়াকে বলতে তো দিন!’ এরপর মাইক্রোফোন হাতে নিয়ে শান্তভাবেই ওই ব্যক্তিকে জবাব দেন আলিয়া। তিনি বলেন, ‘আপনি কি “ল্যাটেন্ট” র সাম্প্রতিক পর্বটা দেখেননি?’
আরও পড়ুন সালমানের সঙ্গে ব্রেকআপের পর যা সহ্য করতে হয়েছিল ঐশ্বরিয়াকেএরপরই বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম উচ্চারণ করেন অভিনেত্রী। তার এই জবাবে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
Advertisement
আলিয়ার এই মন্তব্যের পেছনেও রয়েছে একটি সাম্প্রতিক ঘটনা। কিছুদিন আগে কৌতুকাভিনেতা সময় রায়নার অনুষ্ঠানে তাকে প্রিয় রাজ্যের নাম জিজ্ঞেস করা হয়েছিল। উত্তর দিতে কিছুটা সময় নেওয়ায় সময় মজা করে বলেছিলেন, ‘রাজ্যের নাম জানতে চেয়েছি, রাষ্ট্রপতির নাম নয়।’ জয়পুরের অনুষ্ঠানে সেই মন্তব্যেরই প্রসঙ্গ টেনে আনেন আলিয়া।
প্রসঙ্গত, ২০১৩ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের তৎকালীন রাষ্ট্রপতির নাম বলতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের পরিবর্তে পৃথ্বীরাজ চৌহানের নাম বলেছিলেন আলিয়া। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জ্ঞান নিয়ে দীর্ঘদিন ট্রল ও সমালোচনার শিকার হন তিনি।
আরও পড়ুন দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ারএদিকে আলিয়ার নতুন সিনেমা ‘আলফা’ নিয়েও নতুন খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিটির কয়েকটি দৃশ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। প্রায় সাড়ে ২৫ মিনিটের কিছু সহিংস দৃশ্য সংক্ষিপ্ত করা, কয়েকটি অশালীন শব্দ বাদ দেওয়া এবং মদ্যপানের দৃশ্যে সতর্কবার্তা যুক্ত করার পর সিনেমাটিকে ‘ইউ/এ’ সনদ দেওয়া হয়েছে।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান গোয়েন্দাকাহিনিভিত্তিক সিনেমা ‘আলফা’তে আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
Advertisement
এমএমএফ