রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
গ্রেফতাররা হলো- মো. রনি (৩৮), নুরুল হাকিম (৪০), মো. সিরাজ মিয়া (৫৭), মো. সুজন (২৬), মো. মিঠু (২৮), মো. ইমরান হোসেন, জসীম উদ্দীন (৩২), মো. জুয়েল হোসেন ভাসান, মো. মিলন (৩২), মো. রাহাত (২৪), মামুন (৩৫), রাকিবুল হাসান শান্ত (১৯), মো. সুজন মোল্লা ওরফে বাবু মোল্লা (২২), মো. সাব্বির হোসেন জয় হিমেল (২৬), সজীব (২২), মো. ইবনে দিদার (২১), মো. আসাদ আল ফাহাদ (১৯), মো. রিফাত জামান (২১), মো. রানা মিয়া (৩০), সাইফুল (২৭) ও লাল মিয়া (৬০)।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, বুধবার (১ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, তিনজনকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এবং ১৩ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী আটক করা হয়েছে।
Advertisement
তিনি বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমএএইচ/