বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। এ সময় তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেওয়ার এবং তার কাছে স্মারকলিপি উপস্থাপনের ব্যবস্থা করার অনুরোধ জানান।
Advertisement
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পদবঞ্চিত যুবদল ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয়, মহানগর এবং বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক নেতা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, আবুল হাসান, দেওয়ান অলি উদ্দিন সুমন, মোহাম্মদ আসাদুল আলম টিটু, বি এম আমান উল্লাহ বিপুল, গোলাম ফারুক, ডা. বাছেদুর রহমান সোহেল, আব্দুর রহিম, মাহমুদুল ইসলাম হিমেল, হাফিজুর রহমান হাফিজ, মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ, মেজবাউল আলম, শাহীন আকন্দ, ইসমাইল হোসেন খান শাহীন, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, মাসুদ সরকার, সুমন চৌধুরী, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, মিরাজ আজিম, স্বপন মণ্ডল, মাজেদুল ইসলাম মাসুম, রবিউল হাসান আরিফ, খন্দকার আমিনুল হক কাকন, নজরুল ইসলাম নাহিদ, ফরিদ খান, মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, শরিফ আল ফরহাদ দীপু, ফজলুল হক নিরব, রাকিবুল ইসলাম রোকন, জাহাঙ্গীর আলম, ইয়াকুব রাজু, শফিউল আজম, বিশ্বজিৎ ভদ্র, এম কামরুল হাসান, মাহমুদ খান, দুলাল মাতব্বর, খসরু আহমেদ হিরন, সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, জাহিদ হাসান হিরন, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, কবির আহমেদ, আমির হোসেন বাদশা, হাসান জাহিদ হিরন প্রমুখ অংশ নেন।
বৈঠকে নেতারা তাদের সাংগঠনিক বিষয়, পদবঞ্চনার অভিযোগ এবং সংশ্লিষ্ট দাবিদাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে সরাসরি তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা বিএনপির মহাসচিবের সহযোগিতা কামনা করেন।
Advertisement
কেএইচ/এমএএইচ/