বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৫টায় টরন্টো স্টেডিয়ামে হট ফেবারিট পর্তুগাল মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। ম্যাচটি হতে পারে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ, ৪০ বছর বয়সী অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।
Advertisement
এদিকে শেষ ৩২-এর ম্যাচটি নিয়ে চলছে বিভিন্ন ভবিষ্যদ্বাণী। অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৪.৫ শতাংশ। অন্যদিকে, ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০.৪ শতাংশ।
এছাড়া সুপারকম্পিউটারের তথ্যমতে, ম্যাচটি অন্তত অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.১ শতাংশ।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনোই পর্তুগাল ও ক্রোয়েশিয়া একে অপরের মুখোমুখি হয়নি। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের নক আউট পর্বের এই ম্যাচটিই হবে বিশ্বকাপে এই দুই দলের প্রথম সাক্ষাৎ।
Advertisement
অন্যদিকে বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হওয়ার ইতিহাস না থাকলেও, অন্যান্য প্রতিযোগিতা-যেমন উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ, উয়েফা নেশনস লিগ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। সেখানে স্পষ্ট আধিপত্য পর্তুগালের।
দুই দলের মধ্যে মোট অনুষ্ঠিত ম্যাচের সংখ্যা ১০টি। যেখানে পর্তুগালের জয় ৭টি এবং ক্রোয়েশিয়ার জয় মাত্র ১টি। পাশাপাশি দুই দেশের মধ্যে ড্র হয়েছে ২টি ম্যাচ।
আরএএইচইউএল/এমএমআর
Advertisement