খেলাধুলা

ইয়ামাল একাদশে থাকলে হারে না স্পেন

লামিনে ইয়ামাল বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। বার্সেলোনার এই তারকা ইতোমধ্যে দেশের হয়ে ইউরো কাপের শিরোপা জয় করেছেন। এবার বিশ্বকাপেও নিজের ক্যারিশমা দেখাচ্ছেন। সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে গোলও পেয়ে গেছেন তিনি।

Advertisement

লামিনে ইয়ামাল বড় টুর্নামেন্টে স্পেনের একাদশে যেদিনই খেলেছেন সেদিনই জয়লাভ করেছে স্পেন। বিশ্বকাপ কিংবা ইউরো দুই জায়গাতেই অস্ট্রিয়া ম্যাচের আগে মোট ৮ বার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। প্রত্যেকবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা।

অস্ট্রিয়ার বিপক্ষে রাউন্ড অফ-৩২ এর ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন, ৬৬তম মিনিটে এগিয়ে যায় ২-০ গোলে এবং দলের একাদশে রয়েছেন ইয়ামাল। তাই স্প্যানিশ ভক্তরা নিশ্চিত থাকতেই পারে স্পেনের জয়ের ব্যাপারে।

আরআর/আইএইচএস/

Advertisement