বান্দরবনের থান-চিতে বন্দুক ও ৫৫ রাউন্ড কার্তুজসহ জৌ-থান বম (৫৫) নামে এক কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএএফ) সদস্যকে আটকের পর পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।
Advertisement
শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আটক জৌথান বম (৫৫) থানচি সদর পদ্ধ মৌজা শেরপা পাড়া এলাকার লাল ফিয়ান বমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুন সেনাবাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীরা পালিতে যেতে সক্ষম হলেও এই ঘটনায় আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী।
Advertisement
এক পর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে (৫৫) শেরকর পাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর শনিবার থানচি থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নয়ন চক্রবর্তী/এসজেডএইচ/জেআইএম
Advertisement