বিশ্বকাপের নক আউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারলেও ম্যাচে অসাধারণ কিছু সেভ দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
Advertisement
ম্যাচে মোট আটটি শট সেভ করেন ভোজিনহা, যেখানে দুটো অসাধারণ ফ্রি-কিকও ছিল। ম্যাচ শেষে মেসির সঙ্গে আবেগঘন আলাপচারিতার কথা জানান ভোজিনহা। তিনি বলেন, ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘তুমি অসাধারণ। তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করা উচিত।’ আমার জন্য মুহূর্তটা ছিল অবিশ্বাস্য।
তিনি আরও বলেন, “লিওনেল মেসির মতো একজন কিংবদন্তির মুখে এমন কথা শোনা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, ‘ধন্যবাদ, লিও। আপনি সেরা।’ এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমরা কি জার্সি বদল করতে পারি? লিও বললেন, সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি তার জার্সিটা আমাকে দেবেন।” এরপর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এমন মুহূর্তগুলো চিরদিনের জন্য হৃদয়ে গেঁথে থাকে।‘
আরএএইচইউএল/এসকেডি/এএসএম
Advertisement