খেলাধুলা

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স ও প্যারাগুয়ের একাদশ

জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া প্যারাগুয়ের সামনে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্স। বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সের সামনে প্যারাগুয়ের এই লড়াই সহজ হতে যাচ্ছে না। আবার জার্মানিকে হারিয়ে নিজের শক্তির জানান দেওয়া প্যারাগুয়েও হুমকি হতে পারে ফ্রান্সের জন্য।

Advertisement

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া ম্যাচটির জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দলই। জার্মানিকে টাইব্রেকারে হারানো একাদশে তিন পরিবর্তন এনেছেন প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো।

শেষ ষোলোর ম্যাচে ওমার আলদেরেতে, গুস্তাভো ভেলাসকেজ এবং দিয়েগো গোমেজকে শুরুর একাদশে জায়গা দিয়েছেন তিনি। তাদের জায়গা ছেড়ে বেঞ্চে নেমেছেন দামিয়ান ববাদিয়া, গ্যাব্রিয়েল আভালোস ও হোসে কানালে।

Advertisement

সুইডেনকে ৩-০ গোলে হারানো একাদশে একটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। অনুশীলনে চোট পাওয়ার কারণে অরেলিয়ো চুয়ামেনিকে শুরুর একাদশে রাখা হয়নি। মানু কোনে আজ মিডফিল্ডে তার জায়গায় খেলছেন। চুয়ামেনি বেঞ্চে থেকে ম্যাচ শুরু করবেন।

ফ্রান্স একাদশ

মেইনিয়ান (গোলরক্ষক), কুন্দে, উপামেকানো, সালিবা, দিনিয়ে, কোনে, রাবিও, দেম্বেলে, ওলিসে, বারকোলা, এমবাপে।

প্যারাগুয়ে একাদশ

Advertisement

গিল (গোলরক্ষক), কাসেরেস, ভেলাসকেজ, জি. গোমেজ, আলদেরেতে, আলোনসো, ডি. গোমেজ, কুবাস, গালারজা, আলমিরন, এনসিসো।

আইএন