টেকসই নগর উন্নয়ন বিষয়ে সহযোগিতা জোরদারে জাইকা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সভায় টেকসই নগর উন্নয়নে জাইকার সহযোগিতা চেয়েছে সংস্থাটি।
Advertisement
মঙ্গলবার (৭ জুলাই) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশ অফিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ডিএনসিসর নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে জাইকার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাইকা প্রতিনিধিদলও ডিএনসিসির গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Advertisement
এসময় ডিএনসিসি প্রশাসক জাইকা প্রেসিডেন্টকে তার সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশে, বিশেষ করে ঢাকার নগর উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদান, কারিগরি সহযোগিতা এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
মতবিনিময়কালে জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন লান্ডফিল নির্মাণের কারিগরি সহযোগিতা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন |
জাইকা প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মিস তাকাহাশি জুনকো। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন রিপ্রেজেন্টেটিভ মিস্টার হিদেকি ওসাওয়া ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত জাইকার দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ মিস্টার মাতসুকুরা ইউ (কাগাসে)।
Advertisement
প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমকেআর