প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ ও প্রতি-আক্রমণের পরও কোনো গোল হয়নি সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচে। ফলে ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় থাকার পর ম্যাচ এখ ন অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালো।
Advertisement
কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটির প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধেও দুই দলই একাধিক আক্রমণ করেছে। তবে কোনো দলই পায়নি গোলের দেখা। আক্রমণ সফল না হওয়ায় এখন পর্যন্ত ম্যাচে ভাঙেনি ডেডলক।
দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু কেউই সুযোগ লুফে নিয়ে গোল করতে পারেনি।
Advertisement
৯০ মিনিটের খেলায় মোট ১৩টি আক্রমণ হয়েছে। যেখানে ৭টি কলম্বিয়া আর ৬টি করেছে সুইজারল্যান্ড। দুই দলই সমান দুটি করে লক্ষ্যে রেখেছে।
৫২ শতাংশ বল দখলে রাখে সুইসরা আর ৪৮ শতাংশ লাতিনের কলম্বিয়া।
দুই দল প্রস্তুতি নিচ্ছে অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় মাঠে নামার।
এই ম্যাচের জয়ী দল আগামী ১২ জুলাই সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।
Advertisement
আইএন