খেলাধুলা

ভিএআর গোল বাতিল করায় ক্ষুব্ধ মিশরের গোলরক্ষক

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয়ভাবে হেরে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের গোলরক্ষক শোবেইর।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে এবং আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি।

ম্যাচ শেষে শোবেইর বলেন, ‘আমি ভিএআরের ফুটেজ ঠিকভাবে দেখতে পারিনি। বেঞ্চে থাকা সদস্যদের কাছে ল্যাপটপ ছিল, কিন্তু এখনো আমরা বুঝতে পারিনি কেন জিকোর গোলটি বাতিল করা হলো। গোলপোস্ট থেকে আমার কাছে ঘটনাটি ফাউল বলে মনে হয়নি। দেশে ফিরে আবার ভিডিও দেখে বিষয়টি বুঝতে চেষ্টা করবো।’

শুধু বাতিল হওয়া গোল নয়, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই গোলরক্ষক।

Advertisement

তিনি বলেন, ‘শেষ মুহূর্তের আক্রমণে আমি দেখেছি ফাথির জার্সি এক পাশ থেকে ছিঁড়ে গিয়েছিল। সে নিশ্চয়ই নিজেই নিজের জার্সি ছিঁড়েনি। সেই ঘটনাটিও তদন্তের দাবি রাখে।’

ম্যাচে মেসির পেনাল্টি রুখে দিয়ে শুরুতে মিশরকে দারুণভাবে এগিয়ে রেখেছিলেন শোবেইর। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের সামনে হার মানতে হয় আফ্রিকার প্রতিনিধিদের। তবুও ম্যাচ শেষে রেফারিংয়ের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিশর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ।

আরআর/আইএন

Advertisement