পূর্বের সব রেকর্ডকে পেছনে ফেলে আবারও ইতিহাস গড়লেন মেসি। মিশরের বিপক্ষে অ্যাসিস্ট করার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে অ্যাসিস্ট করার নজির গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
Advertisement
মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রোমেরোকে দিয়ে গোল করান মেসি। আর এতেই ইতিহাস গড়া হয়ে যায় তার।
মেসির একটি করে অ্যাসিস্ট করেন ২০০৬, ২০১০, ও ২০১৪ বিশ্বকাপে। দুটি ২০১৮ বিশ্বকাপে। কাতারের মাটিতে ২০২২ বিশ্বকাপে ৩টি ও চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে অন্য কোনো ফুটবলার তিনটির বেশি ভিন্ন আসরে অ্যাসিস্ট করতে পারেননি। ফলে ছয়টি আলাদা বিশ্বকাপে অ্যাসিস্ট করে মেসি নিজের নামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।
Advertisement
আরআর/আইএন