২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয়ভাবে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচের রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিশরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তার দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের শুরু থেকেই মিশরের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন এবং ম্যাচ পরিচালনায় নিরপেক্ষ ছিলেন না।
Advertisement
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে জিকো বলেন, ‘রেফারি ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। তার অন্যায় সবার চোখে পড়েছে। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের টার্গেট করেছিলেন। মনে হচ্ছিল, তিনি চান না আমরা জিতি।’
তিনি আরও বলেন, ‘সমর্থকদের আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এজন্য দুঃখিত। এটা আমাদের দোষ ছিল না। মনে হচ্ছিল ম্যাচটি আগেই নির্ধারিত ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তারপরও রেফারি বারবার আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপের শুভেচ্ছা। মনে হচ্ছে সেটাই আগে থেকেই ঠিক ছিল।’
ম্যাচে জিকো দুটি গোল করলেও শেষ পর্যন্ত একটি গোলই স্বীকৃতি পায়। দ্বিতীয়ার্ধের শুরুতে তার করা প্রথম গোলটি ভিএআর পর্যালোচনার পর আক্রমণ শুরুর আগে ফাউলের অভিযোগে বাতিল করা হয়। পরে সতীর্থ হাসানের পাস থেকে আরেকটি গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
Advertisement
তবে সেই ব্যবধানও ধরে রাখতে পারেনি মিশর। আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং কোয়ার্টার ফাইনালে উঠে যায়।
জিকো বলেন, ‘আমরা কখনোই ভাবিনি ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা জানতাম, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও শিরোপার অন্যতম দাবিদারের বিপক্ষে খেলছি। কিন্তু তারা যদি শুধু নিজেদের পারফরম্যান্সের জোরেই জিততো, তাহলে আমাদের অনুভূতি ভিন্ন হতো।’
ম্যাচের ৮০তম মিনিটে (দ্বিতীয়ার্ধের ৩৫তম মিনিটে) জিকো মাঠ ছাড়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। তার পাঁচ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা সমতায় ফেরে, আর যোগ করা সময়ে জয়সূচক গোল করে নাটকীয় জয় নিশ্চিত করে।
আরআর/আইএন
Advertisement