খেলাধুলা

টাইব্রেকার গড়ালো সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ

মূল ম্যাচের দুই অর্ধের খেলায় গোল না পাওয়ায় অতিরিক্ত সময়ে যায় ম্যাচ। সেখানেও ৩০ মিনিটে কোনো গোল করতে পারেনি সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ফলে গোলশূন্য সমতায় থাকা ম্যাচ গড়ালো টাইব্রেকার।

Advertisement

কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতায় থাকলো। এখন দুই দলই প্রস্তুতি নিচ্ছে টাইব্রেকারের।

অতিরিক্ত সময়েও দুই দলই আক্রমণ করেছে। তবে কোনো দলই পায়নি গোলের দেখা। আক্রমণ সফল না হওয়ায় এখন পর্যন্ত ম্যাচে ভাঙেনি ডেডলক। সবচেয়ে বেশি আক্রমণ করেছে কলম্বিয়া।

দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু কেউই সুযোগ লুফে নিয়ে গোল করতে পারেনি।

Advertisement

১২০ মিনিটের খেলায় মোট ২২টি আক্রমণ হয়েছে। যেখানে ১৫টি কলম্বিয়া আর ৭টি করেছে সুইজারল্যান্ড। কলম্বিয়া ৩টি ও দুটি করে লক্ষ্যে রেখেছে সুইসরা।

৫৩ শতাংশ বল দখলে রাখে সুইসরা আর ৪৭ শতাংশ লাতিনের কলম্বিয়া।

দুই দল প্রস্তুতি নিচ্ছে টাইব্রেকারের।

এই ম্যাচের জয়ী দল আগামী ১২ জুলাই সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

Advertisement

আইএন