ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে কখন যে অনেকটা সময় কেটে যায়, তা অনেকেই বুঝতেই পারেন না। কিন্তু একের পর এক ভিডিও দেখতে বারবার আঙুল দিয়ে স্ক্রল করতে করতে অনেকেরই বিরক্তি বা হাতের ক্লান্তি আসে। সুখবর হলো, নির্দিষ্ট কিছু ডিভাইস ও ফিচারের মাধ্যমে এই ঝামেলা অনেকটাই কমানো সম্ভব। কিছু ক্ষেত্রে রিলস নিজে থেকেই পরের ভিডিওতে চলে যায়, আবার কিছু অ্যাক্সেসিবিলিটি ফিচার ব্যবহার করে হাত ছাড়াই রিলস দেখা সম্ভব।
Advertisement
ইনস্টাগ্রামের কিছু সংস্করণ এবং নির্দিষ্ট স্মার্টফোনে অটো স্ক্রল বা অটো প্লে-এর মতো সুবিধা দেখা যাচ্ছে। এই ফিচার থাকলে একটি রিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী রিল স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। ফলে প্রতিবার স্ক্রিনে হাত দেওয়ার প্রয়োজন হয় না। তবে এই সুবিধা এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ধাপে ধাপে এটি বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
ফিচারটি না পেলে কী করবেন?যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাপে এই অপশনটি না থাকে, তাহলে প্রথমেই নিশ্চিত করুন যে অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা হয়েছে। অনেক নতুন ফিচার কেবল আপডেটেড অ্যাপেই যুক্ত হয়। এরপরও অপশন না পেলে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ মেটা ধাপে ধাপে এই সুবিধা চালু করে।
আইফোন ব্যবহারকারীদের জন্য বিকল্প উপায়আইফোন ব্যবহারকারীরা চাইলে ভয়েস কন্ট্রোল ব্যবহার করতে পারেন। এটি চালু করতে সেটিংস > অ্যাক্সিসিবিলিটি > ভয়েস কন্ট্রোল-এ যেতে হবে। এই ফিচার সক্রিয় থাকলে কণ্ঠের নির্দেশে ফোনের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা যায়। ফলে অনেক ক্ষেত্রে স্ক্রিনে হাত না দিয়েই ইনস্টাগ্রাম ব্যবহার করা সহজ হয়।
Advertisement
অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল আসিস্ট্যান্ট ব্যবহার করেও ইনস্টাগ্রাম খোলা ও কিছু মৌলিক কাজ করা যায়। এছাড়া অনেক ফোনে ভয়েস অ্যাক্সেস সুবিধা রয়েছে, যা ভয়েস কমান্ডের মাধ্যমে স্ক্রিনের বিভিন্ন অপশন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদিও সব ফোনে এটি একইভাবে কাজ করে না, তবুও সাধারণ নেভিগেশন ও কিছু অ্যাক্সেসিবিলিটি ব্যবহারের ক্ষেত্রে এটি বেশ কার্যকর।
তবে অটো স্ক্রল বা হাত ছাড়া রিলস দেখার সুবিধা এখনো সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়নি। তাই আপনার ফোনে অপশনটি না থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। নিয়মিত অ্যাপ আপডেট করলে ভবিষ্যতে এই সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আইফোনের ভয়েস কন্ট্রোল বা অ্যান্ড্রয়েডের ভয়েস অ্যাক্সেসের মতো অ্যাক্সেসিবিলিটি ফিচার ব্যবহার করে আরও সহজে ইনস্টাগ্রাম রিলস উপভোগ করা সম্ভব।
কেএসকে
Advertisement