ডিজিটাল যুগে অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার রোধে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে গণমাধ্যম, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেমের মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
Advertisement
বুধবার (৮ জুলাই) নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি কমেছে ৪.২৫ শতাংশতথ্যমন্ত্রীর বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে যা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি এ সম্পর্ক আরও জোরদারে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
Advertisement
মন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকো সিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
আরও পড়ুন চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উপর গুরুত্ব দেন। এ বিষয়ে নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে তা জানার আগ্রহ প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে নেদারল্যান্ডসের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
Advertisement
এমএএস/কেএসআর