একুশে বইমেলা

বাংলাদেশের নারী-লেখকের উপন্যাসের নারীবাদী পাঠ

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ফাল্গুনী তানিয়ার গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের নারী-লেখকের উপন্যাসের নারীবাদী পাঠ’। বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল।

Advertisement

৩২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৬৪০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের জুন মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

বাংলা একাডেমি জানায়, বাংলাদেশের সামাজিক কাঠামোতে ও রাষ্ট্রীয় ইতিহাস নির্মাণে পিতৃতন্ত্র ক্ষমতার চর্চা করে। ফলে নারী নিপীড়িত হয় এবং ব্যক্তি কিংবা সমাজ-রাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে।

আরও পড়ুন পাওয়া যাচ্ছে ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ইতিহাস পুনর্নির্মাণ’

এসব বিষয় নারী-ঔপন্যাসিকবৃন্দ নারীচরিত্র চিত্রণের মাধ্যমে তাঁদের উপন্যাসে কীভাবে রূপায়ণ করেছেন, তা অনুসন্ধানের কালকেন্দ্রিক প্রয়াস ‘বাংলাদেশের নারী-লেখকের উপন্যাসের নারীবাদী পাঠ’ শীর্ষক বইটি।

Advertisement

এটি মূলত একটি নির্দিষ্ট তাত্ত্বিক প্রেক্ষাপটে নির্বাচিত কয়েকটি উপন্যাসের পাঠ-বিশ্লেষণ। নারীর নিজস্ব অভিজ্ঞতার জগৎ নারীর কলমে কোনো ভিন্ন স্বর যোগ করেছে কি না, তা-ও অন্বেষণের প্রয়াস এখানে লক্ষযোগ্য।

পুরুষতান্ত্রিক ভাষার মাধ্যমে নারী কীভাবে নিপীড়িত হয় বা ভাষা কীভাবে লিঙ্গীয় বৈষম্য সৃষ্টি করে এবং নারী-ঔপন্যাসিকরা নিজস্ব নারী-ভাষা তৈরি করতে পেরেছিলেন কি না, তা পর্যালোচনার প্রচেষ্টা বইটিতে বিদ্যমান।

এসইউ

Advertisement