খেলাধুলা

একের পর এক সমালোচনা অতিক্রম করাকেই সবচেয়ে বড় ট্রফি বলছেন স্কালোনি

স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া হয়নি আর্জেন্টিনা। ফাইনাল হারের পর মাঠে সবসময় শান্ত থাকা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনের চোখের অশ্রু ঝরিয়েছেন। কান্না করতে করতে ছেড়ে যান সংবাদ সম্মেলনের স্থানও।

Advertisement

বিশ্বকাপ হারের ৭ দিন পর নীরবতা ভেঙেছেন দলটির কোচ স্কালোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সমর্থকদের প্রতি এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। নিজ শহর পুজাতোতে কিছুদিন অবসর সময় কাটানোর পর আর্জেন্টিনা কোচ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দুঃখিত, আপনাদের আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারলাম না।’

সেই পোস্টে বিশ্বকাপ হারার হতাশা, খেলোয়াড়দের প্রতি গর্ব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লিওনেল স্কালোনি। ডিসেম্বরের পর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে রয়েছে সন্দেহ।

সেই পোস্টে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, ‘দুঃখ আর আনন্দ, অশ্রু আর হাসি, উদ্বেগ আর শান্তি সবকিছু একসঙ্গে মিশে গেছে। আমি প্রায়ই আমার স্ত্রীকে বলি, এই খেলোয়াড়রাই আমার যোদ্ধা।’

Advertisement

বিশ্বকাপ চলাকালে সমালোচনারও জবাব দিয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, ‘যারা আমাদের চেনে না, তাদের কাছ থেকে বারবার সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু সেই বাধা অতিক্রম করাই আমার কাছে সবচেয়ে বড় ট্রফি।’

ইনস্টগ্রাম পোস্টে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মীর প্রতিও কৃতজ্ঞতা জানান স্কালোনি। বিশেষভাবে ধন্যবাদ জানান পর্দার আড়ালে কাজ করা সদস্যদের, যারা দলের জন্য সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছেন।

পোস্টের একেবারে শেষে একটি আবেগঘন বাক্য লিখেছেন তিনি, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে এক অমূল্য সম্পদ আছে।’ এই বাক্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে।

আইএন

Advertisement