কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ চায়না রিং জাল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (৮ জুলাই) দুপুরে ভৈরব রানী বাজার ও চকবাজার এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক অভিযানটি পরিচালিত করেন।
অভিযান সূত্রে জানা যায়, ভৈরব চক বাজার এলাকার বিসমিল্লাহ টাওয়ারের নিচতলার আন্ডার গ্রাউন্ডের গুদামে ৪০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক ফরহাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রানী বাজার এসকে টাওয়ারের নিচতলার রানা এন্টারপ্রাইজের দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০ লাখ টাকার চায়না রিং ও কারেন্ট জাল জব্দসহ প্রতিষ্ঠানের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিমুল হক।
Advertisement
রাজীবুল হাসান/এসআর