জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দা বা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন এবং এ কারণে সৃষ্ট বিশৃঙ্খলার অভিযোগে তাকে শোকজ দেওয়া হয়।
Advertisement
বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাস প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে খেলা চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ এবং বিভিন্ন সময়ে অপ্রীতিকর সংঘর্ষের ঘটনা ঘটছে।
আরও পড়ুন অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দনবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া বড় পর্দায় খেলা দেখানোর মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলা ও মারামারির দায় কোনোভাবেই তিনি এড়াতে পারেন না।
Advertisement
এ বিষয়ে আগামী ১২ জুলাই ২০২৬ সালের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রক্টরের কাছে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে এবং পরবর্তীতে অভিযোগের বিষয়ে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
টিএইচকিউ/এনএইচআর