মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি বিশেষজ্ঞ বলা হয়। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপের পেনাল্টি ঠেকিয়ে নতুন এক ঐতিহাসিক কীর্তি গড়েছেন তিনি।
Advertisement
বিশ্বকাপে (টাইব্রেকারসহ) এখন পর্যন্ত ৯টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন বুনো। এর মধ্যে তিনি মাত্র দুটি পেনাল্টি থেকে গোল হজম করেছেন।
বাকি সাতটির মধ্যে: ৪টি দুর্দান্ত সেভ করেছেন, ৩টি প্রতিপক্ষ খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট করেছেন।
অর্থাৎ, বিশ্বকাপে বুনোর বিপক্ষে নেওয়া প্রতি নয়টি পেনাল্টির মধ্যে সাতটিই গোলে পরিণত হয়নি; যা একজন গোলরক্ষকের জন্য অবিশ্বাস্য সাফল্য।
Advertisement
আরও বড় বিষয় হলো, বিশ্বকাপের ইতিহাসে (১৯৬৬ সালের পর থেকে, টাইব্রেকারসহ) সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করা গোলরক্ষকদের কাতারে উঠে এসেছেন বুনো। এখন তার পেনাল্টি সেভের সংখ্যা চার, যা এই সময়ে যৌথভাবে সর্বোচ্চ।
বিশ্বকাপে ইয়াসিন বুনুর পেনাল্টি পরিসংখ্যানমোট পেনাল্টির মুখোমুখি: ৯টিগোল হজম: ২টিসেভ: ৪টিপ্রতিপক্ষের শট বাইরে: ৩টি
আরআর/এমএমআর
Advertisement