দেশজুড়ে

আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো: প্রতিমন্ত্রী ফরহাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি বহুদিন ধরে কাজ করছে। বর্তমান সরকার এ নিয়ে অনেক দূর এগিয়েছে। প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছেন। যখন এ কাজ অনেক দূর এগিয়েছে তখন ক্রেডিট নেওয়ার জন্য একটি দল স্ট্যান্ডবাজি শুরু করেছে।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা স্ট্যান্ডবাজি করছে তাদের রাজনীতি দেশের মানুষ আর পছন্দ করে না। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

সফিকুল আলম/এএইচ/জেআইএম