আন্তর্জাতিক

বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ভাঙুন: পশ্চিমবঙ্গের মন্ত্রী

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বুদ্ধিজীবীরা সমাজবিরোধী। ডিম যেখানে-সেখানে নষ্ট করবেন না। ডিম এসব বুদ্ধিজীবীদের মাথায় ভাঙুন। বুঝিয়ে দিন, এরা সমাজবিরোধী।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানে বারুইপুরের নাবালিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে পুলিশি এনকাউন্টার নিয়ে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন ভিসা চালু হলে আমাদেরও লাভ, তাদেরও লাভ: পশ্চিমবঙ্গের মন্ত্রী

মন্ত্রী বলেন, বুদ্ধিজীবীরা সমাজবিরোধী। এই যে সমাজে অপরাধ বেড়েছে, তার পেছনে কমিউনিস্টরা, বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা খালি নিজেদের ইমেজ, নিজেদের নাম ছাড়া কিছু চায় না। যখন কোনো অপরাধ হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করে। আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধেও আন্দোলন করে।

যদিও ডিম ছোড়ার বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তীব্র বিরোধিতা করেছেন। বিজেপির দলীয় কর্মীদের সতর্ক করেছেন তিনি। এই বিষয়ে শমীক বলেছিলেন, ডিম ছোড়া সংস্কৃতিকে সমর্থন করে না বিজেপি।

Advertisement

আরও পড়ুন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’

এর পাশাপাশি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ির সামনে উচ্চৈঃস্বরে মাইক বাজিয়ে ‘ফাইল চোর-ফাইল চোর’ গান বাজানো ও হাজরা রোডে মমতার মিছিলে বাধা দেওয়ার বিষয়েও কথা বলেন দিলীপ।

তিনি বলেন, আমি গতকাল দেখলাম- মাননীয়া একজনকে চড়ও মেরেছে। মনে হচ্ছে, পুরো তার কেঁটে গেছে। স্ক্রুগুলো খুলে পড়ে গেছে। ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সবকিছু করা যায়। কিন্তু বিরোধী থেকে আন্দোলন করতে গেলে ধৈর্য লাগে। মানুষের কথা বলতে গেলে ধৈর্য লাগে। খালি অভিনয় করলে হয় না।

এতদিন অভিনয় করেছেন, যেখানে সেখানে বসে পড়েছেন। আমরা লড়েছি আপনার বিরুদ্ধে। আমাদের রাস্তায় যেখানে সেখানে আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর আমরা যেখানে অনুষ্ঠান করতাম, সেখানে মাইক লাগিয়ে দিয়ে ‘খেলা হবে’ গান বাজানো হতো। সেগুলো ভুলে গেলে কী করে চলবে? আমাদের ছেলেরা গান গেয়ে একটু নাচ করলে কী অসুবিধা হচ্ছে। জিতেছি, নাচবো না?

ডিডি/এসএএইচ

Advertisement