জাতীয়

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন সচিবালয় থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেলের নিচে উচ্ছেদ অভিযান 

অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়।

অভিযানে ডিএমপি, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়/ছবি: জাগো নিউজ

Advertisement

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় শৃঙ্খলা, নিরাপত্তা এবং যাত্রীসেবার মান বজায় রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ ২০-২৫টি অবৈধ দোকান

এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় ভবিষ্যতে কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা গড়ে তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএমটিসিএল।

এমএমএ/এমএমকে

Advertisement