গণমাধ্যম

আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি সুমন, সম্পাদক ফরহাদ

 

চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের ফরহাদুল ইসলাম।

Advertisement

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদের কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময়ের ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নুরুল কবির।

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, ছবি: জাগো নিউজ

Advertisement

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এনপিবির রূপন দত্ত, সময়ের আলোর এনামুল হক নাবিদ এবং দেশ রূপান্তরের জাহেদুল হক। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের রতন কান্তি দাশ ও আমার বার্তার সাইদুর রহমান রনি।

এমআরএএইচ/এমএমএআর