একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান

সম্প্রতি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ‌‘বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান’। অভিধানটির সংকলন ও সম্পাদনা করেছেন মোহাম্মদ হারুন রশিদ। প্রচ্ছদ করেছেন মামুন কায়সার।

Advertisement

৫৪০ পৃষ্ঠার অভিধানটির মূল্য ৮০০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের মে মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

জানা যায়, অভিধানটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০২০ সালে। অভিধানটি দেশ-বিদেশের পাঠক কর্তৃক এরই মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় প্রথম সংস্করণ প্রকাশিত হলো। অভিধানটিতে প্রায় চৌদ্দ হাজার ভুক্তি রয়েছে।

আরও পড়ুন বাংলাদেশের নারী-লেখকের উপন্যাসের নারীবাদী পাঠ

তার মধ্যে আরবি, ফারসি, ইংরেজি, উর্দু, হিন্দি, তুর্কি, পর্তুগিজ, ফরাসি, হিব্রু, সুরিয়ানি, চীনা, জাপানি, ইতালি, গ্রিক, ল্যাটিন, জার্মানি, ডাচ, আর্মেনিয় ও রুশ প্রভৃতি ভাষার ভুক্তি রয়েছে।

Advertisement

প্রতিটি ভুক্তিতে শীর্ষশব্দটি কোন ভাষার সেটি সংক্ষেপে দেখানো হয়েছে। যেমন: আরবির জন্য আ., ফারসি বোঝাতে ফা. প্রভৃতি সাংকেতিক চিহ্নসমূহ ব্যবহার করা হয়েছে। শব্দগুলো বিন্যস্ত করা হয়েছে বাংলা বর্ণানুক্রম অনুসারে।

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি-সাহিত্যিকদের রচনা থেকে উদ্ধৃতি উল্লেখ করে শীর্ষ শব্দের প্রয়োগ দেখানো হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দাবলি চিহ্নিত করার ক্ষেত্রে অভিধানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন পাওয়া যাচ্ছে ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ইতিহাস পুনর্নির্মাণ’

অভিধানটি ​শব্দপ্রেমী, শিক্ষক, গবেষক, লেখকসহ সবার ব্যবহারিক প্রয়োজন মেটাতে সহায়ক হবে। তাই বইটি হতে পারে একটি দারুণ সংগ্রহ।

এসইউ

Advertisement