বিনোদন

কেন শুধু ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা?

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার অভিনয়শৈলী ও পর্দায় রোমান্টিক উপস্থিতির প্রশংসা করে সুযোগ পেলে তার বিপরীতে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতন, যা ঘটেছিলো

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিশা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করতে চান।

জবাবে কোনো দ্বিধা ছাড়াই তিশা বলেন ইমরান হাশমির নাম। কিন্তু কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তিশার ভাষ্য, ‘সুযোগ পেলে ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে তিনি যে আবেগ ও প্যাশন নিয়ে আসেন, তা সত্যিই দারুণ। আর পর্দায় তাকে খুবই সাবলীল লাগে, মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’

শুধু অভিনয় নয়, শৈশবের একটি স্বপ্নের কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। তিশা জানান, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে বিষয়টি নিয়ে তার বাবা প্রায়ই মজা করতেন।

Advertisement

আরও পড়ুন ডিপজলের বিরুদ্ধে যে কারণে মামলা করলেন খালাতো ভাই

তার ভাষায়, ছোটবেলায় তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। তাই বাবা হাসতে হাসতে বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি তুলতেই পারবে না!’

 

এলআইএ