দেশজুড়ে

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, গ্রেফতার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

Advertisement

সোমবার (২৭ জুলাই) তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, পুলিশের মামলা

এর আগে রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি। পরে পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ওসিসহ চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত করতে গিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূরে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল এর মধ্যে একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত।

Advertisement

আরও পড়ুন জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ!

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার তদন্তের স্বার্থে আপাতত পরিচয় গোপন রাখা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/এএসএম