আইন-আদালত

নিরাপত্তা শঙ্কা নিয়ে করা পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ

নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন একই পোশাক বারবার পরে যে বার্তা দিলেন পিয়া জান্নাতুল

তিনি জানান, জিডির বিষয়ে তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। শুনানির সময় পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত বনানী থানাকে অভিযোগের বিষয়গুলো তদন্তের নির্দেশ দেন।

Advertisement

মামলার নথি অনুযায়ী, গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, অতীতে বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

জিডিতে তিনি দাবি করেন, সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে একাধিক হুমকিমূলক ফোনকলও এসেছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন জুলাই অবমাননা / সোমা ইসলাম, জান্নাতুল পিয়া, আনিস আলমগীর ও তুষ্টির নামে থানায় অভিযোগ

 

তিনি আরও উল্লেখ করেন, গত প্রায় তিন মাস ধরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলে তার সন্দেহ হয়েছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

Advertisement

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি সুরক্ষা চেয়ে সাধারণ ডায়েরিতে আবেদন করেন পিয়া জান্নাতুল।

এমডিএএ/বিএ