শিক্ষা

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।

Advertisement

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)'-এর বিধান অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন রাবি সাবেক উপাচার্য / সত্যিকারের তাকওয়া না থাকলে ধর্মভিত্তিক রাজনীতি না করাই ভালো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

পাশাপাশি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এএএইচ/বিএ