আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ জুলাই ২০২৬

“কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবে ইসরায়েলের পরবর্তী সরকার”

Advertisement

ইসরায়েলের পরবর্তী সরকার ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে একটি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ‘টুগেদার’ দলের প্রধান নাফতালি বেনেট। সোমবার (২৭ জুলাই) ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্সে দেওয়া এক বক্তব্যে তিনি কাতারকে নিয়ে এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে, বেনেটের এই মন্তব্যের আগে ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতিতে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে কাতার।

ভারত সীমান্তে সর্বাধুনিক ১১ যুদ্ধবিমান মোতায়েন, শক্তি দেখাচ্ছে চীন?

ভারতের উত্তর সীমান্তের দিকে মুখ করে পঞ্চম প্রজন্মের ভয়াবহ ‘জে-২০ মাইটি ড্রাগন’ (J-20 Mighty Dragon) যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ‘ভ্যান্টর’ থেকে পাওয়া সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে দুটি প্রধান চীনা বিমানঘাঁটিতে কমপক্ষে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তবে আকাশে চীনের এই শক্তিশালী চ্যালেঞ্জের বিপরীতে নিজস্ব প্রতিরক্ষামূলক জবাব বা নিজস্ব স্টিলথ ফাইটার পেতে ভারতকে এখনো বহু বছর অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

‘মাফিয়া গ্যাংয়ের মতো’ আচরণ যুক্তরাষ্ট্রের, আলোচনায় বসতে শর্ত ইরানের

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না। ভবিষ্যতে আলোচনা শুরু হবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে ওয়াশিংটনের আচরণের পরিবর্তনের ওপর। ওয়াশিংটন ‘মাফিয়া গ্যাংয়ের মতো’ আচরণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ কথা বলেছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তেহরান উদ্যোগ নিয়েছে-এমন খবরও প্রত্যাখ্যান করেছেন বাঘেই।

আমি রাজপথের যোদ্ধা, এসি রুমের নেতা নই: পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর প্রথমবার সংসদে উপস্থিত হয়ে তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির সংসদ সদস্য ধর্মেন্দ্র প্রধান। কংগ্রেস নেতা জয়রাম রমেশের সঙ্গে এক সংক্ষিপ্ত উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় নিজেকে সরাসরি একজন ‘স্ট্রিট ফাইটার’ বা রাজপথের যোদ্ধা হিসেবে তুলে ধরেন তিনি।

Advertisement

হরমুজ খুলতে একমত, কৌশলে বিভক্ত আরব জোট!

কূটনৈতিক সূত্রগুলোর বরাতে পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছে। একই সঙ্গে জর্ডান ও ছয় সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বৈঠক করেছে। ইরানের হামলার নিন্দা জানিয়ে একাধিক যৌথ বিবৃতি দিয়েছে জিসিসি।

ভারতে আন্দোলনের পর শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ

ভারতে প্রশ্নফাঁসের বিতর্কে দিল্লির যন্তর মন্তেরের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশটির বিভিন্ন রাজ্যে।আর সেই বিক্ষোভের আঁচ লাগে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে হওয়া আন্দোলনে বামপন্থী,অতিবামপন্থী ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেয়। ছাত্র-ছাত্রীদের সে আন্দোলনকে সমর্থন করতে রাজপথে নেমেছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

মরুভূমি হবে নীল জলরাশি! সাহারার বুকে সাগর তৈরির বিস্ময়কর চেষ্টা

উত্তর আফ্রিকাজুড়ে বিস্তৃত বিশাল বালুকা রাশি, পাথুরে উচ্চভূমি ও পৃথিবীর অন্যতম শুষ্কতম আবহাওয়া নিয়ে সাহারা মরুভূমিকে দীর্ঘকাল ধরে মানব নিয়ন্ত্রণের বাইরের এক চরম প্রাকৃতিক ল্যান্ডস্কেপ হিসেবে বিবেচনা করা হয়। তবুও ঊনবিংশ শতাব্দীর শেষদিকে একদল দূরদর্শী প্রকৌশলী ও অভিযাত্রী বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, এই দুর্গম মরুভূমিকেও চাইলে সম্পূর্ণরূপে রূপান্তর করা সম্ভব। কেবল সেচ ব্যবস্থার মাধ্যমে পানি আনার পরিবর্তে, তারা সাহারার বুকে আস্ত একটি কৃত্রিম সমুদ্র উন্মুক্ত করে দেওয়ার অভাবনীয় স্বপ্ন দেখেছিলেন।

হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউজে তাদের বৈঠক হবে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করার মধ্যেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন জেলেনস্কি। এবিসি নিউজ প্রথম জানায় যে, জেলেনস্কি এ সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পরে হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ প্রকাশ অ্যাক্সিওস।

মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি অ্যাকাউন্ট জানিয়েছে, ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি অ্যাকাউন্ট জানিয়েছে, ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

এসএএইচ