পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য স্কোয়াডে যোগ দেওয়ায় গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে পরিবর্তন আনতে হয়েছে তার ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সকে। শফিকের বদলে টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী।
Advertisement
ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আবদুল্লাহ শফিককে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানায়। একই সঙ্গে জানানো হয়, গ্লোবাল সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলোতে শামীম কালান্দার্সের জার্সিতে খেলবেন।
বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজের আক্রমণাত্মক ব্যাটিং ও কার্যকর অফ-স্পিনের জন্য পরিচিত শামীমের সামনে এবার গ্লোবাল সুপার লিগে নিজেকে প্রমাণ করার নতুন সুযোগ।
গ্লোবাল সুপার লিগে লাহোর কালার্ন্দাসের পরের ম্যাচ ২৯ জুলাই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে দলটি।
Advertisement
এমএমআর