টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২ মাস মেয়াদি ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ কোর্স চালুর উদ্যোগ নিয়েছে উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ।
Advertisement
সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেক্সটাইল বা যে কোনো বিষয়ে ডিপ্লোমা কিংবা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা, যারা চাকরি খুঁজছেন অথচ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা, ইংরেজি যোগাযোগ দক্ষতা ও শিল্পখাতে পরিচিতির অভাবে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না, তাদের জন্য এই কোর্স অত্যন্ত উপযোগী। শিল্পখাতের জন্য প্রস্তুত মধ্য-স্তরের পেশাজীবী তৈরি করাই এই আধুনিক ও কর্মমুখী কোর্সের মূল লক্ষ্য।
কোর্সটির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আছে- ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড ব্যবহারিক প্রশিক্ষণ, ইংরেজি যোগাযোগ ও কর্মক্ষেত্রের দক্ষতা উন্নয়ন, লিডারশিপ ও প্রফেশনাল ডেভেলপমেন্ট, অ্যাপারেল প্রোডাকশন ও কোয়ালিটি ম্যানেজমেন্ট, মার্চেন্ডাইজিং ও সাপ্লাই চেইন স্কিল, ইআরপি/প্রোডাকশন সফটওয়্যার পরিচিতি এবং তিন মাসের ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ।
Advertisement
কোর্স শেষে প্রোডাকশন অফিসার, মার্চেন্ডাইজিং এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, কমপ্লায়েন্স অফিসার, প্রোডাকশন প্ল্যানার, লাইন সুপারভাইজার ও অ্যাপারেল অপারেশনস এক্সিকিউটিভ পদে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
ফি ও বিশেষ ছাড়কোর্সটির মোট ফি এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নারী প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে প্রথম দুই ব্যাচের নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়েছে। এছাড়া মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে পার্সোনাল স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভারের বিশেষ সুবিধা।
অন্যান্য তথ্য১২ মাস মেয়াদি কোর্সটির ক্লাস শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। রাজধানীর মিরপুর-২-এ শহীদ খালেক ইউসেপ টেক্সটাইল ইনস্টিটিউটে কোর্সটি পরিচালিত হবে। ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।
এসইউজে/একিউএফ
Advertisement