খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা যৌন হয়রানি, বিচারহীনতা ও সকল প্রকার নিপীড়নের প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও গণসংগীতের আয়োজন করেছেন।
Advertisement
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা অদম্য বাংলার চারপাশে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানান, এরপর সবাই মিলে প্রতিবাদ ও গণসংগীত পরিবেশন করেন। মশালের আলো আর গানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাস, ন্যায়বিচার ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ‘আমরা ভয় নয়, নিরাপত্তা চাই। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে একজন নারী শিক্ষার্থী নির্ভয়ে চলাফেরা করতে পারে। আজকের মশাল সেই প্রত্যয়ের প্রতীক।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও সাহস পায়। আমরা চাই দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’
কেজে/এএসএম
Advertisement