রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। একইসঙ্গে বেড়েছে পেঁয়াজ-কাঁচামরিচসহ পোলট্রি মুরগির ডিমের দামও। তবে অপরিবর্তিত রয়েছে চাল-ডাল ও মাছ-মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২০০ থেকে ২২০ টাকা। এছাড়া পেঁয়াজের দাম বেড়ে ৪৫-৫০ টাকা থেকে হয়েছে ৫০-৫৫।
এদিকে, সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটো গত সপ্তাহের মতোই ১৫০-১৬০ টাকা, গাজর ১৫০-১৬০, কাঁকরোল ৬০-৭০, ঝিংগা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০, চালকুমড়া গত সপ্তাহের মতোই প্রতিপিস (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ৩০-৩৫ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, দুধকুষি ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০, সজনে ১২০-১৪০ টাকা থেকে বেড়ে ২২০-২৪০, শসা ৯০-১০০ টাকা থেকে কমে ৬০-৭০, লেবুর হালি আগের মতো ১০-১৫ টাকা, চিকন বেগুন ৭০-৮০ টাকা থেকে বেড়ে ৯০-১০০, গোল বেগুন ১০০-১২০ টাকা থেকে বেড়ে ১২০-১৩০, পটল ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০, ঢেঁড়শ গত সপ্তাহের মতোই ৬০-৭০ টাকা, পেঁপে গত সপ্তাহের মতোই ২৫-৩০, বরবটি ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা থেকে বেড়ে ৯০-১০০, লাউ (আকারভেদে) ৫০-৬০ টাকা, কচুরলতি ৭০-৮০, কচুরমুখী ৪০ থেকে বেড়ে ৫০-৬০ টাকা, প্রতিকেজি ধনেপাতা ২০০-২৫০ টাকা থেকে কমে ১৩০-১৫০, রকমভেদে শাকের আঁটি ১৫ থেকে ২৫ টাকা, মিষ্টিকুমড়া ৪৫-৫০, শুকনো মরিচ আগের মতোই ৩৫০-৪০০, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ২০-২৫ টাকা, সাদা আলু গত সপ্তাহের মতোই ৩০-৩৫, বগুড়ার লাল পাকড়ি আলু ৩০-৩৫, শিল আলু ৪৫-৫০ এবং ঝাউ আলু ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি আদা গত সপ্তাহের মতোই ২২০-২৪০ টাকা, আমদানি করা আদা ১৬০-১৮০, দেশি রসুন আগের মতো ১০০-১২০ এবং ভারতীয় রসুন ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
Advertisement
সিটি বাজারের সবজি বিক্রেতা হাফিজুল ইসলাম বলেন, ‘এই অঞ্চলে বৃষ্টি কমলেও দেশের অন্য অঞ্চল থেকে আসা সবজি ও কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। ফলে দাম বেড়েছে।’
এদিকে, মুরগি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ৩১০-৩৩০, পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ২৯০-৩০০, পাকিস্তানি লেয়ার ৩২০-৩৩০ এবং দেশি মুরগি গত সপ্তাহের মতোই ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ৪০-৪২।
এছাড়া বাজারে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০ থেকে ১১০০ টাকা অপরিবর্তিত রয়েছে।
Advertisement
এদিকে, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০-২০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০০-২২০, মসুর ডাল (চিকন) গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা, মাঝারি ১০০-১১০, মুগডাল ১৫০-১৬০ এবং বুটের ডাল ১১০-১২০ টাকা। খোলা চিনি ১০৫-১১০ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা, প্যাকেট আটা ৫৫-৬০, খোলা আটা ৪০-৪৫ এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৫-৫৮ টাকা, বিআর২৮- ৬০-৬৫ টাকা, বিআর২৯- ৫৫-৬০ টাকা, জিরাশাইল ৫০-৬০, মিনিকেট এবং নাজিরশাইল ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০ টাকা, টেংরা ৪০০-৫৬০, পাবদা ৩৫০-৪০০, মৃগেল ২২০-২৫০, কারপু ২৫০-২৬০, পাঙাস ১৫০-২৫০, তেলাপিয়া ২০০-২৫০, কাতল ৩০০-৫০০, বাটা ১৮০-২৪০, শিং ৩০০-৪০০, সিলভার কার্প ১৮০-২৬০ এবং গছিমাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জিতু কবীর/কেজে/এএসএম