জাতীয়

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৬ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫১৬ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৯৬ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১২ জন ও সিটিটিসি কর্তৃক একজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

এ সময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি চাকু, মাদক বিক্রির নগদ ১০ হাজার ১৫০ টাকা ও দুজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৫

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

কেআর/এমএমকে

Advertisement