সামাজিক মাধ্যমে সাভারে ‘জঙ্গি হামলা ও বিস্ফোরণের ভিডিও’ ছড়িয়ে ভীতি সৃষ্টি করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে জনিয়েছে পুলিশ।
Advertisement
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ‘কোনো জঙ্গি হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে ছড়ানো খবরটি শতভাগ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। জনমনে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতেই রাতভর এটি ছড়ানো হয়েছে। সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।’
জানা গেছে, সোমবার (২৭ জুলাই) ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত গত ১১ জুন খুলনার সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ফুটেজ। সেই ফুটেজকে বিকৃত তথ্যে সাভারের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে ফেসবুকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মীদের আইডি থেকে এ ভুয়া তথ্যের প্রচারণা চালানো হয়। এছাড়া একাধিক পেজ থেকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে ভিতি ছড়ানোর চেষ্টা করা হয়।
সাভার পৌর এলাকার বাসিন্দা এমদাদ বলেন, রাতে বিদেশ থেকে আমার আত্মীয় স্বজন ফোন দিয়ে জানতে চাচ্ছে আমরা কেমন আছি। কোথায় ঘটনাটি ঘটে। পরে জানতে পারি, বিষয়টি ভুয়া।
Advertisement
সালাম, হাবিব, ময়নালসহ একাধিক ব্যক্তির জানান, ফেসবুকে একের পর এক পোস্ট আর ভিডিও দেখে আতঙ্কে ছিলাম। কিন্তু পুরো এলাকা ঘুরে এবং খোঁজ নিয়ে নিশ্চিত হই যে এখানে কিছুই ঘটেনি, পরিস্থিতি একদম স্বাভাবিক। পুরোনো একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষে মাঝে অনর্থক বিভ্রান্ত ও আতঙ্ক ছড়ানো হয়েছে।’
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, সোমবার রাতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেনি। বিস্ফোরণের কোনো তথ্যও নেই। এটা নিশ্চিত বিষয়টি গুজব।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/এএসএম
Advertisement