খেলাধুলা

হৃদয়ের তাণ্ডবের রাতে সাকিবের গড়পড়তা বোলিং, জাফনার জয়

লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব দেখালেন বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয়। ৮ বলে ৪ ছক্কায় ৩৮৭ স্ট্রাইকরেটে খেললেন ৩১ রানের হার না মানা ইনিংস। যে ইনিংসে ভর করেই দুইশোর্ধ্ব সংগ্রহ পায় জাফনা কিংস। কলম্বো ক্যাপসের বিপক্ষে ম্যাচটি তারা জিতেছে ১৯ রানে।

Advertisement

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০২ রানের সংগ্রহ গড়ে জাফনা কিংস। কামিল মিশরা ১৯ বলে ৪৪ করেন। একটুর জন্য সেঞ্চুরি মিস করেন ইব্রাহিম জাদরান। ৬৫ বলে ৯৫ করে রানআউটের ফাঁদে পড়েন তিনি।

আরও পড়ুন লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

তবে হৃদয় শেষদিকে নেমে দলকে বড় পুঁজি এনে দেওয়ার দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন। শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে বেদম মেরেছেন ডানহাতি এই ব্যাটার। টানা তিন ছক্কাসহ ৪ ছক্কা আর এক চারের সাহায্যে ওই ওভারে ৩০ রান তুলে নেন হৃদয়।

বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। পরে বল হাতে ৩ ওভারে ২৭ রান দিয়ে সাকিব ছিলেন উইকেটশূন্য। তবে জিতেছে জাফনা। ৯ উইকেটে ১৮৩ রানে আটকে যায় কলম্বো ক্যাপসের ইনিংস।

Advertisement

এমএমআর